করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধির কারণে ভারতের সীমান্তবর্তী সাত জেলায় লকডাউনের সুপারিশ করেছে স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষজ্ঞ কমিটি। জেলাগুলো হলো- নওগাঁ, নাটোর, সাতক্ষীরা, যশোর, রাজশাহী, কুষ্টিয়া ও খুলনা।
বিশেষজ্ঞ কমিটি এই সুপারিশ আজ স্বাস্থ্য মন্ত্রণালয়কে চিঠি দিয়ে জানাবে। মন্ত্রণালয়ে আজ বিকেলে মন্ত্রিসভার এক বৈঠকে সাত জেলার লকডাউনের বিষয়ে সিদ্ধান্ত হবে।
রোগতত্ত¡ ও জনস্বাস্থ্য বিষয়ক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, গতকাল শনিবার এক বৈঠকে বিশেষজ্ঞ কমিটি জেলাগুলো লকডাউনের সুপারিশ করেছে। এসব জেলায় সংক্রমণ বেশি হচ্ছে বলে এই প্রস্তাব দেয়া হয়েছে বলে জানিয়েছেন কমিটির সদস্যরা। এছাড়া নোয়াখালী ও কক্সবাজারের সংক্রমণ নিয়ে উদ্বেগ জানিয়েছেন তারা।